মূল বিষয়বস্তুতে যান

বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিনের নাম কী?

সঠিক উত্তর

লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২

সঠিক উত্তর: লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২:
- লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২ (এলসিএলএস–টু) এক্স-রে লেজার নামের শক্তিশালী এক্স-রে মেশিন তৈরি করেছেন বিজ্ঞানীরা।
- বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিন এটি।
- বিজ্ঞানীদের দাবি, বিশ্বের উজ্জ্বলতম এই এক্স-রে মেশিনের মাধ্যমে সালোকসংশ্লেষণ ও অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু ও অণুর অবস্থান ধারণ করা সম্ভব হবে।
- বর্তমানে চিকিৎসা খাতে যে এক্স-রে মেশিন ব্যবহার করা হয়, তার চেয়ে কোটি কোটি গুণ উজ্জ্বল ছবি প্রদর্শন করতে পারে এই এক্স-রে মেশিন।
- এক্স-রে মেশিনটিতে বিশাল একটি তামার প্লেট উচ্চশক্তির এক্স-রের জন্য ইলেকট্রনের উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।
- বর্তমানে এক্স-রে মেশিনটির মাধ্যমে গবেষকেরা পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়াগুলোকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর গবেষণাগারে সংযোজন করা এক্স-রে মেশিনটি এলসিএলএস এক্স-রে মেশিনের তুলনায় ১০ হাজার গুণ বেশি উজ্জ্বল ছবি তৈরি করতে পারে।
- এলসিএলএস-টু লেজারের মাধ্যমে ইলেকট্রন, মাইক্রোওয়েভ ও চুম্বকীয় শক্তির জটিল প্রক্রিয়ার মাধ্যমে ছবি ধারণ করতে পারে এক্স-রে মেশিনটি।

উৎস: ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো। [link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এলসিএলএস
  2. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২ সঠিক
  3. সফট রে অটো প্রেসার ডিডিআর ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম বিটিএম -10
  4. 65kW গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিজিটাল এক্স রে মেশিন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল