বাংলাদেশে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাগ্রত চৌরঙ্গী
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাগ্রত চৌরঙ্গী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- বাংলাদেশে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো গাজীপুর চৌরাস্তায় নির্মিত ‘জাগ্রত চৌরঙ্গী’।
- মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ সংঘটিত হয় গাজীপুরে ১৯শে মার্চ ১৯৭১। এ চেতনার অংশ হিসেবে ১৯৭৩ সালে এটি স্থাপিত হয়।
- এর শিল্পী আবদুর রাজ্জাক। এটির উচ্চতা ৪২ ফুট ২ ইঞ্চি।
অন্যদিকে,
- অপরাজেয় বাংলা ও স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। অপরাজেয় বাংলা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধত্তিক প্রথম ভাস্কর্য।
- সাবাশ বাংলা ভাস্কর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং গাজীপুর জেলা ওয়েবসাইট)
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন