মূল বিষয়বস্তুতে যান

‘কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল’- এখানে 'উঁচু টেবিল থেকে' কোন কারক নির্দেশ করছে?

সঠিক উত্তর

অপাদান কারক

সঠিক উত্তর: অপাদান কারক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল’- এখানে 'উঁচু টেবিল থেকে' অপাদান কারক নির্দেশ করছে।
--------
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- যেমন:
- তিলে তেল হয়।
- গাছ থেকে পাতা পড়ে।
- জমি থেকে ফসল পাই।
- পাপে বিরত হও।
- বিপদ থেকে বাঁচাও।
- সোমবার থেকে পরীক্ষা শুরু।

- অপাদান কারক নির্ণয়ের জন্যে ক্রিয়াপদ ধরে 'কোথা থেকে', 'কী থেকে', 'কীসের থেকে' এসব প্রশ্ন করতে হয়;
- এবং তার উত্তরে অপাদান কারক জানতে পারা যায়।
যেমন: কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- কোথা থেকে পড়ল প্রশ্ন করলে উত্তর আসে উঁচু টেবিল থেকে।
- তাই ‘কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল’- এখানে 'উঁচু টেবিল থেকে' অপাদান কারক ।
----------
অন্যদিকে,

• কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- যেমন -
- সে রোজ সকালে এক প্লেট ভাত খায়।
- শিক্ষককে জানাও।
- অসহায়কে সাহায্য করো।

• কর্তা কারক:
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে।
- বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক।
- যেমন -
- আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।

• করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
- যেমন-
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্তৃ কারক
  2. কর্ম কারক
  3. করণ কারক
  4. অপাদান কারক সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল