সম্প্রতি, রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার মেগাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে কবে? (সেপ্টেম্বর ২০২৫)
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩০ জুলাই, ২০২৫
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩০ জুলাই, ২০২৫
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ভূমিকম্প:
- ৩০ জুলাই, ২০২৫ রাশিয়ার পূর্ব উপকূলে, বিশেষ করে কামচাটকা উপদ্বীপ সংলগ্ন রুশ উপকূলে মেগাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে।
- যার মাত্রা প্রথমে ৮.০ রিপোর্ট করা হলেও পরবর্তীতে তা ৮.৭ থেকে ৮.৮ এ উন্নীত হয়।
- এটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।
- স্থানীয় ভূমিকম্পের ইতিহাসে ১৯৫২ সালের পর এই প্রথম ।
- এই ভূমিকম্পকে বর্তমানে বিশ্বব্যাপী বিংশ শতাব্দীর ষষ্ঠ সর্বোচ্চ শক্তির ভূমিকম্প হিসেবে স্থান দেয়া হয়েছে।
উল্লেখ্য,
- ভূমিকম্পের পরপর উক্ত অঞ্চলের কিছু আগ্নেয়গিরি একযোগে সক্রিয় হয়।
- ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ক্লাইচেভস্কয়, এবং 'ক্র্যাশেনিনিকভ' আগ্নেয়গিরিতে প্রায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত ঘটে, যার ফলে ছাই প্রায় ৬ কিমি উচ্চতায় ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন