মূল বিষয়বস্তুতে যান

“স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” স্লোগানটি কার সাথে সম্পর্কিত?

সঠিক উত্তর

নূর হোসেন

সঠিক উত্তর: নূর হোসেন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নব্বইয়ের গণঅভ্যুত্থান:
- ১৯৯০ সালের গণঅভ্যুত্থান বা নব্বইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
- এটি ছিল তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও স্বৈরশাসন, রাজনৈতিক দমন-পীড়ন, দুর্নীতি ও জনগণের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।

• নব্বইয়ের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ
- ১৯৮২ সালে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখল করেন ।
- ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্ররা এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ করলে পুলিশের গুলিতে বেশ কয়েকজন ছাত্র নিহত হন।
- দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ১৯৮৪ সাল থেকে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করে।
- ১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধানী ঢাকায় এরশাদবিরোধী একটি মিছিলে বুকে ও পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক' লেখা যুবক নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন।
- শহিদ নূর হোসেন এরশাদবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হন।
- ১৯৯০ সালের ১০ অক্টোবর এরশাদবিরোধী গণআন্দোলনের কর্মসূচিতে ছাত্রনেতা কে. এম. নাজির উদ্দিন জেহাদ ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহিদ হন।
- ২৪টি ছাত্রসংগঠনের সমন্বয়ে গড়ে ওঠে 'সর্বদলীয় ছাত্র ঐক্য'।
- এসময় সরকারবিরোধী তিনটি প্রধান রাজনৈতিক জোট সম্মিলিতভাবে 'তিন জোটের রূপরেখা' প্রকাশ করে।
- ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরশাদ সমর্থিতদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. শামসুল আলম খান মিলন নিহত হলে গণআন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।
• ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
- তিনি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
- এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম- দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আবু সাঈদ
  2. নূর হোসেন সঠিক
  3. কে. এম. নাজির উদ্দিন জেহাদ
  4. আসাদুজ্জামান

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল