"হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে" -এই পঙ্ক্তিটির রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জীবনানন্দ দাশ
সঠিক উত্তর
সঠিক উত্তর: জীবনানন্দ দাশ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে”—এই পঙ্ক্তিটির রচয়িতা জীবনানন্দ দাশ।
----------------
• বনলতা সেন।
—জীবনানন্দ দাশ
"হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।"
---------
• বনলতা সেন:
- বনলতা সেন আধুনিক বাংলা সাহিত্যের একটি খ্যাতিমান কাব্যগ্রন্থ।
- এটি ১৯৪২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- এই কাব্যের অন্তর্ভুক্ত ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও অত্যন্ত জনপ্রিয় কবিতা, যা জীবনানন্দ দাশের কবিতার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই কাব্যে ভারতীয় পুরাণের নানা উপাদান অন্তর্বয়নে ব্যবহৃত হয়েছে; যেমন বিদিশা ও শ্রাবস্তী। পাশাপাশি ‘বেতের ফলের মতো’, ‘চোখের নীড়ের মতো’ ইত্যাদি অনন্য উপমা প্রয়োগে একটি নতুন কাব্যজগৎ নির্মিত হয়েছে। প্রেম ও প্রকৃতি, খণ্ডিত জীবন ও হতাশা, ক্লান্তি ও অবসাদ, ইতিহাসের বিস্তৃত অনুভূতি এবং বর্তমান জীবনের ভাঙাচোরা অস্তিত্ব—এসব অনুভূতির সমন্বয়ে এই কাব্যে এক অসাধারণ আলোছায়ার জগৎ সৃষ্টি হয়েছে।
--------------
• জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক।
- জীবনানন্দ দাশের জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ এবং মা কুসুমকুমারী দাশ দুজনেই সাহিত্যচর্চার সঙ্গে জড়িত ছিলেন।
- তাঁকে বলা হয় ‘রূপসী বাংলার কবি’।
- কারণ তাঁর কাব্যে বাংলার প্রকৃতি, মাটি, মানুষ ও স্মৃতিমগ্ন সৌন্দর্য গভীরভাবে প্রকাশ পেয়েছে।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।
উৎস:
'বনলতা সেন' কবিতা;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন