মূল বিষয়বস্তুতে যান

কুখ্যাত 'আলকাট্রাজ কারাগার' কোন দেশে অবস্থিত?

সঠিক উত্তর

যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: যুক্তরাষ্ট্র

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আলকাট্রাজ কারাগার:
- আলকাট্রাজ কারাগার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত।
- এই কারাগারটি আলকাট্রাজ দ্বীপে নির্মিত, যা সান ফ্রান্সিসকো শহর থেকে প্রায় ১.৫ মাইল (২.৪ কিলোমিটার) দূরে অবস্থিত।
- আলকাট্রাজ প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল, যা ২০ শতকের শুরুতে সামরিক কারাগারে রূপান্তরিত হয়।
- ১৯৩০-এর দশকে বিচার বিভাগ এটি দখল করে ফেডারেল বন্দীদের গ্রহণ শুরু করে।
- এটি মূলত সবচেয়ে বিপজ্জনক ও পালানোর প্রবণতা সম্পন্ন বন্দিদের জন্য নির্ধারিত ছিল।
- কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ ‘মেশিন গান’ কেলির মতো বিখ্যাত কয়েদিদের সেখানে রাখা হয়েছিল।
- কারাগারটি ১৯৬৩ সালে উচ্চ রক্ষণাবেক্ষণ খরচের কারণে বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি (মে, ২০২৫) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের জন্য তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

উৎস:
i) Federal Bureau of Investigation (.gov).
ii) BBC.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কিউবা
  2. যুক্তরাষ্ট্র সঠিক
  3. মিয়ানমার
  4. নাইজেরিয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল