মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন বাক্যে 'উদ্দেশ' শব্দটির অপপ্রয়োগ ঘটেছে?

সঠিক উত্তর

আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দেশ কী খুলে বল।

সঠিক উত্তর: আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দেশ কী খুলে বল।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দেশ কী খুলে বল।- বাক্যে উদ্দেশ শব্দটির অপপ্রয়োগ ঘটেছে।
শুদ্ধ বাক্য: আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দেশ্য কী খুলে বল। (এখানে 'উদ্দেশ্য' শব্দটি মতলব অর্থে ব্যবহৃত হয়েছে।)

• উদ্দেশ শব্দে বোঝায় হদিস, খোঁজ, লক্ষ্য।
যেমন:
ক. কার উদ্দেশে একথা বলা, হলো কেউ বুঝতে পারল না।
খ. নদী ধায় সাগর উদ্দেশে।
গ. তাঁর পবিত্র স্মৃতির উদ্দেশে এই গ্রন্থ উৎসর্গিত হয়েছে।

আবার,
• উদ্দেশ্য শব্দের অর্থ: অভিপ্রায় বা মতলব, তাৎপর্য, প্রয়োজন।
যেমন:
ক. আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দেশ্য কী খুলে বল।
খ. সাবধানে থেকো। লোকটা সুবিধের নয়, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না।
গ. ভদ্রলোক ফালতু কথা একেবারেই বলেন না। তিনি যখন এ-কথা বলেছেন, তখন বুঝতে হবে-এর কোনো উদ্দেশ্য আছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কার উদ্দেশে একথা বলা, হলো কেউ বুঝতে পারল না।
  2. আমার কাছে এসব কেন বল? তোমার উদ্দেশ কী খুলে বল। সঠিক
  3. নদী ধায় সাগর উদ্দেশে।
  4. তাঁর পবিত্র স্মৃতির উদ্দেশে এই গ্রন্থ উৎসর্গিত হয়েছে।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল