মূল বিষয়বস্তুতে যান

উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি বের হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

সঠিক উত্তর

প্রস্বেদন

সঠিক উত্তর: প্রস্বেদন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গণিত ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি বের হওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।

প্রস্বেদন:
প্রস্বেদন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাতি থেকে পানি শোষণ করে প্রচুর পরিমাণে। এই পানির কিছু অংশ উদ্ভিদ বিভিন্ন বিপাকিও কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাস্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করে।উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি বের হওয়ার এই প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।

ব্যাপন: সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অনুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে ততক্ষন পর্যন্ত যতক্ষন না দুই স্থানে সমান হয়। অনুগুলোর এই চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে।

অভিস্রবণ: একই দ্রব ও দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবন একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবন থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে বাহিত হয় তাকে অসমোসিস বা অভিস্রবণ বলে।

ইমবাইবিশন: কলয়েডধর্মী পদার্থ বা পানিগ্রাহি বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরণের তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ব্যাপন
  2. প্রস্বেদন সঠিক
  3. অভিস্রবণ
  4. ইমবাইবিশন

প্রশ্ন তথ্য

বিষয়
গণিত
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

গণিত বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল