মূল বিষয়বস্তুতে যান

প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার পর সাতটি রঙে বিভক্ত হওয়ার ঘটনাকে কী বলে?

সঠিক উত্তর

আলোর বিচ্ছুরণ

সঠিক উত্তর: আলোর বিচ্ছুরণ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আলোর বিচ্ছুরণ:
- সাদা আলো মূলত সাতটি ভিন্ন ভিন্ন রঙের আলোর সমন্বয়ে গঠিত।
- রংগুলো হলো— বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল (বেনীআসহকলা)।
- যখন সাদা আলো একটি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয়, তখন প্রতিটি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হওয়ায় তারা ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়।
- ফলে সাদা আলো সাতটি পৃথক রঙে বিভক্ত হয়।
- এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ (Dispersion of Light) বলা হয়

- আলোর বিচ্যুতির পরিমাণ প্রধানত দুটি বিষয়ের ওপর নির্ভর করে—

১. তরঙ্গদৈর্ঘ্য (λ):
আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, বিচ্যুতি তত বেশি। তাই দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম (প্রায় ৩৮০–৪৫০ nm), ফলে এর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। অন্যদিকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় এর বিচ্যুতি সবচেয়ে কম হয়।

২. প্রতিসরণাঙ্ক (μ):
প্রিজমের প্রতিসরণাঙ্ক আলোর রঙভেদে পরিবর্তিত হয়। বেগুনি আলোর জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি হওয়ায় এটি সবচেয়ে বেশি বেঁকে যায়, আর লাল আলোর প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম হওয়ায় এর বিচ্যুতি সবচেয়ে কম হয়।

উৎস:
পদার্থবিজ্ঞান, নবম–দশম শ্রেণি।
একাদশ–দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান ২য় পত্র।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রতিফলন
  2. ব্যতিচার
  3. আলোর বিচ্ছুরণ সঠিক
  4. অপবর্তন

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল