মূল বিষয়বস্তুতে যান

মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে?

সঠিক উত্তর

বেগম রোকেয়া

সঠিক উত্তর: বেগম রোকেয়া

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বেগম রোকেয়া:
- বেগম রোকেয়া ১৮৮০ খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম ছিল জহিরুদ্দীন মোহাম্মদ আবু আলী সাবের এবং মায়ের নাম মোসাম্মৎ বাহাতননেসা সাবেরা চৌধুরী।
- তিনি তাঁর বড় ভাই ইবরাহিম সাবের ও বড় বোন করিমুন্নেসার কাছে প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- বিবাহিত জীবনে তাঁর স্বামীর কাছ থেকে জ্ঞানচর্চায় উৎসাহ পেয়েছিলেন।

- স্বামীর মৃত্যুর পর বেগম রোকেয়া তাঁর জীবন নারী শিক্ষা ও সমাজসেবায় উৎসর্গ করেন।
- তিনি স্বামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে, ১৯১১ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন, এটা ১৯৩১ খ্রিস্টাব্দে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয়।

- মুসলমান নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়ার মনে নারীর প্রতি সমাজের বৈষম্য, অত্যাচার ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ছিল তীব্র প্রতিবাদের সুর, যা তাঁর কর্মের মধ্যেই প্রকাশ পেয়েছে।
- তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে অভিহিত করা হয়।
- ১৯৩২ খ্রিস্টাব্দে এই মহীয়সী নারী কলকাতায় মৃত্যুবরণ করেন।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সুফিয়া কামাল
  2. নবাব ফয়জুন্নেসা
  3. বেগম রোকেয়া সঠিক
  4. জাহানারা ইমাম

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল