সাবান প্রস্তুতকরণের সময় উপজাত হিসেবে নিচের কোনটি পাওয়া যায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: গ্লিসারিন
সঠিক উত্তর
সঠিক উত্তর: গ্লিসারিন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• তেল বা চর্বি হলো মূলত ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত এস্টার (ট্রাইগ্লিসারাইড)। যখন একে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করা হয়, তখন এস্টার বন্ধন ভেঙে প্রধান উৎপাদ সাবানের পাশাপাশি সহ-উৎপাদ বা উপজাত (By-product) হিসেবে মূল্যবান গ্লিসারিন মুক্ত হয়।
• সাবান:
- সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
- সাবান বহুল প্রচলিত পরিষ্কারক সামগ্রী হিসেবে দেহ এবং কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহৃত হচ্ছে।
- সাবান এবং প্রাকৃতিক উপাদান ছাড়াও আধুনিক জীবনে পরিষ্কারক হিসেবে ডিটারজেন্ট, ইমালশান, পলিশ ইত্যাদি ব্যবহৃত হচ্ছে।
- সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে তেল বা চর্বি।
- তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান উৎপন্ন হয়।
- সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
- 'সোডিয়াম সিলিকেট' সাবানকে শক্ত করতে ব্যবহার করা হয়।
উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি; রসায়ন, নবম-দশম শ্রেণি এবং Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন