মূল বিষয়বস্তুতে যান

জসীম উদ্‌দীন রচিত কবিতার সংকলন-

সঠিক উত্তর

সুচয়নী

সঠিক উত্তর: সুচয়নী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জসীম উদ্‌দীন রচিত কবিতার সংকলন- সুচয়নী।
-----------
• সুচয়নী:
- রবীন্দ্রনাথের যেমন 'সঞ্চয়িতা' নজরুলের 'সঞ্চিতা' জসীমউদ্‌দীনের তেমনি 'সুচয়নী'।
- এটি কবির নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ।

--------------
জসীম উদ্‌দীন:
- জসীম উদ্‌দীন (১৯০৩-১৯৭৬) বাংলাদেশের প্রখ্যাত পল্লিকবি।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা।
- তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাকে পল্লিকবি উপাধিতে সম্মানিত করা হয়েছে।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতা মিলন গান ১৯২১ সালে মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর কবিতায় গ্রাম বাংলার মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
- রাখালী জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ।
- তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যের অন্তর্ভুক্ত।
- এই কবিতা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯২৮ খ্রিষ্টাব্দে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তখন কবি ছাত্র অবস্থায় ছিলেন।
- ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর বিখ্যাত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া।

• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশি,
- হাসু,
- ডালিমকুমার।

• তাঁর আত্মজীবনী- জীবন কথা।
• তাঁর কবিতার সংকলন: সুচয়নী।
• তাঁর একমাত্র উপন্যাস- বোবা কাহিনী।

• তাঁর গানের সংকলন:
- রঙ্গিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান।

• জসীম উদ্‌দীনের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনীগুলোর মধ্যে রয়েছে:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশে, এবং
- যে দেশে মানুষ বড়।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বোবা কাহিনী
  2. সুচয়নী সঠিক
  3. পল্লীবধূ
  4. এক পয়সার বাঁশি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল