মূল বিষয়বস্তুতে যান

'নানকার বিদ্রোহ' কোন অঞ্চলের আন্দোলন ছিল?

সঠিক উত্তর

সিলেট

সঠিক উত্তর: সিলেট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নানকার বিদ্রোহ:
- 'নানকার বিদ্রোহ' সিলেট অঞ্চলের একটি কৃষক-আন্দোলন, যা ১৮ আগস্ট ১৯৪৯ সালে সংঘটিত হয়।
- জমিদারের ভূমিদাসদের একটি প্রথাকে 'নানকার প্রথা' বলা হতো।
- বিংশ শতাব্দীর বিশের দশকে শুরু হওয়া এই আন্দোলন ১৯৫০ সালে জমিদারপ্রথা বিলুপ্ত করার মাধ্যমে সমাপ্ত হয়।
- নানকার ছিল এক বর্বর শ্রম শোষণের প্রথা।
- 'নান' ফারসি শব্দ, এর অর্থ রুটি এবং 'কার' অর্থ জোগান বা কাজ করা; অর্থাৎ 'নানকার' শব্দটি দ্বারা বোঝানো হয় সেসব কর্মীকে, যারা খাবারের বিনিময়ে কায়িক শ্রম দান করেন।
- এই নানকার প্রজারা ছিল ভূমিমালিকের হুকুমদাস; প্রজাই নয়, তাদের স্ত্রী-সন্তানরাও বংশানুক্রমে ভূমিমালিকের দাস হতো।

উল্লেখ্য,
নাচোল বিদ্রোহ: - নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহের নেত্রীর নাম ইলা মিত্র।
-কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্রের নেতৃত্বে ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহ সংঘটিত হয় যা ইতিহাসে নাচোল বিদ্রোহ নামে পরিচিত।

নীল বিদ্রোহ: - নীল চাষীদের উপর কোম্পানীর ক্রমাগত অত্যাচারের ফলে নীল চাষিরা ১৮৫৯ সালে বিদ্রোহ করে। ১৮৫৯-৬০ সাল নীল বিদ্রোহের সময়।
-১৮৬১ সালে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে এবং কমিশনের সুপারিশে নীল চাষের বিষয়টি কৃষকের ইচ্ছাধীন বলে ঘোষনা করে।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক। [লিঙ্ক] ও ইতিহাস, এসএসএইচএল, উন্মুক্ত বিশবিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সিলেট সঠিক
  2. রংপুর
  3. রাজশাহী
  4. কুমিল্লা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল