জুলাই শহিদ দিবস: - ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। - গত ২৯ শে, ২০২৫ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। - এর আগে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। - পরে সমালোচনার মুখে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল ঘোষণা করে। - পরবর্তীতে উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।