"অন্তরীক্ষ" - শব্দটি কোন সন্ধির নিয়মে গঠিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিসর্গ সন্ধি
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিসর্গ সন্ধি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• "অন্তরীক্ষ" - শব্দটি বিসর্গ সন্ধির নিয়মে গঠিত।
----------
• নিয়ম:
- সন্ধির নিয়ম অনুসারে, যদি অন্তঃ, পুনঃ, প্রাতঃ (অন্তর্, পুনর্, প্রাতর্) ইত্যাদির পরে স্বরধ্বনি আসে, তাহলে বিসর্গ ( ঃ) রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
- উদাহরণস্বরূপ:
অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ
পুনঃ + অধিকার = পুনরধিকার
প্রাতঃ + আশ = প্রাতরাশ
অন্তঃ + আত্মা = অন্তরাত্মা
অন্তঃ + ইত = অন্তরিত
অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
অন্তঃ + ঈপ = অন্তরীপ,
পুনঃ + উত্থান = পুনরুত্থান,
পুনঃ + উক্তি = পুনরুক্তি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন