বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোন বয়সসীমার কথা উল্লেখ নেই। তবে, সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স ২৫ হওয়ার কথা উল্লেখ আছে। যেহেতু সংসদের সংখ্যা গরিষ্ঠ দলের সদস্য হিসাবে নির্বাচিত না হলে প্রধানমন্ত্রী হওয়া যায় না সেই হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স ২৫ ধরা হয়।