বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রগতি
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রগতি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘প্রগতি’ পত্রিকা:
- ‘প্রগতি’ পত্রিকাটি ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে মাসিকপত্র হিসেবে প্রকাশিত হয়।
- এর সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু এবং অজিতকুমার দত্ত।
- বাংলা সাহিত্যে যখন আধুনিকতার ধারা প্রবাহিত হচ্ছিল, তখন ঢাকা যে পিছিয়ে ছিল না—‘প্রগতি’ পত্রিকার প্রকাশ তারই প্রমাণ।
- আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• এছাড়া হুমায়ুন কবিরের সাথে বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকা 'চতুরঙ্গ'।
• বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি 'কবিতা' পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন।
- ‘কল্লোল’, ‘কালিকলম’ ও ‘প্রগতি’—এই তিনটি পত্রিকা বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনাকালীন গুরুত্বপূর্ণ নাম হিসেবে একসঙ্গে উচ্চারিত হয়।
---------
অন্যদিকে,
- 'কল্লোল' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
- 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
- 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন