মূল বিষয়বস্তুতে যান

কত সালে বার্লিন প্রাচীর এর পতন হয়?

সঠিক উত্তর

১৯৮৯ সাল

সঠিক উত্তর: ১৯৮৯ সাল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বার্লিন প্রাচীর তৈরীর প্রেক্ষাপট:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম জার্মানি (পুঁজিবাদী) ও পূর্ব জার্মানির (সমাজতান্ত্রিক) জন্ম।
- পূর্ব জার্মানিতে পুঁজিবাদের বিস্তার ঠেকানো।
- পশ্চিম জার্মানিতে অভিবাসন গমন রোধ।

বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):
- বার্লিন ওয়াল ছিল একটি প্রাচীর যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পশ্চিম বার্লিনকে ঘিরে রাখে এবং পূর্ব বার্লিন ও পূর্ব জার্মানির সংলগ্ন এলাকা থেকে এর প্রবেশাধিকার রোধ করে।
- ১৯৪৯ থেকে ১৯৬১ সালের মধ্যে প্রায় ২৫ লাখ পূর্ব জার্মান পশ্চিম জার্মানিতে পালিয়ে যায়।
- এদের মধ্যে দক্ষ কর্মী, পেশাজীবী ও বুদ্ধিজীবীর সংখ্যা ক্রমাগত বাড়ছিল।
- তাদের প্রস্থান পূর্ব জার্মানির অর্থনৈতিক স্থায়িত্বকে হুমকির মুখে ফেলে।
- এর প্রতিক্রিয়ায় পূর্ব জার্মানি পশ্চিম বার্লিন এবং পশ্চিম জার্মানিতে প্রবেশাধিকার বন্ধ করার জন্য একটি প্রাচীর নির্মাণ করে।
- বার্লিন ওয়াল ১৯৬১ সালের ১২-১৩ আগস্ট রাতে নির্মাণ করা হয়।
- মূল প্রাচীরটি কাঁটাতারের এবং ব্লক দিয়ে তৈরি ছিল।
- পরে এটি কংক্রিটের প্রাচীর দিয়ে প্রতিস্থাপিত হয়, যা ১৫ ফুট (৫ মিটার) উঁচু ছিল এবং এর উপরে কাঁটাতারের বেড়া ছিল।
- এটি প্রহরী টাওয়ার, বন্দুক স্থাপনা এবং মাইন দিয়ে সুরক্ষিত ছিল।
- ১৯৮০-এর দশকে এই প্রাচীর, বৈদ্যুতিক বেড়া এবং দুর্গ ব্যবস্থা বার্লিনের মধ্য দিয়ে ২৮ মাইল (৪৫ কিমি) এবং পশ্চিম বার্লিনের চারপাশে ৭৫ মাইল (১২০ কিমি) বিস্তৃত ছিল।
- পতন - ৯ নভেম্বর, ১৯৮৯।
- দুই জার্মানি একত্র হয়: ৩ অক্টোবর, ১৯৯০ ।

ডেথ স্ট্রিপ:
- "ডেথ স্ট্রিপ" ছিল বার্লিন প্রাচীরের দুটি প্রধান বাধার মধ্যবর্তী বালু বা কাঁকর-আবৃত ভূমি।
- এটি ওয়াচটাওয়ারের প্রহরীদের দ্বারা নিয়মিত নজরদারিতে ছিল, যারা পালানোর চেষ্টা করা কাউকে গুলি করতে পারত।
- যদি পালানো নাগরিকরা প্রথমে শনাক্তকরণ বা গুলির হাত থেকে বাঁচত, তাদের পায়ের ছাপ অনুসরণ করে "ডেথ স্ট্রিপ"-এ খুঁজে পাওয়া যেত।

উৎস: Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৬১ সাল
  2. ১৯৮৮ সাল
  3. ১৯৮৯ সাল সঠিক
  4. ১৯৯০ সাল

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল