মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান পেশা কী ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শিকার ও মাছ ধরা
সঠিক উত্তর
সঠিক উত্তর: শিকার ও মাছ ধরা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মধ্যপ্রস্তর যুগ:
- প্রাচীন প্রস্তর যুগ থেকে নতুন পাথরের যুগে প্রবেশের মাঝখানে কিছুটা সময় অতিবাহিত হয়েছে।
- হাতিয়ারের বিচারে এই যুগটিকে পুরনো পাথরের যুগও বলা যায় না - আবার নতুন পাথরের যুগও বলার উপায় নেই।
- ইতিহাসে এই সময়টি মধ্য প্রস্তর যুগ নামে পরিচিত।
- আজ থেকে ১০,০০০ বছর পূর্বে এ যুগের শুরু হয়েছিল।
⇒ এ যুগে শিকার করা, মাছ ধরা, খাদ্য সংগ্রহ প্রভৃতিতে একটি বিশেষ ধারা ছিল।
- এ যুগের বৈশিষ্ট্য হলো, মানুষ এ সময় বসতি গড়ে তুলেছিল নদী ও হ্রদের তীরে। কারণ, শিকার ও মাছ ধরা ছিল এ সময়ের প্রধান পেশা।
⇒ মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলো ছিল আকারে ছোট ও সূক্ষ্ম। এ যুগের বেশ কিছু হাতিয়ার ভারতবর্ষে পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে নুড়ি পাথরের তীরের ফলা।
- মধ্য প্রস্তর যুগে হাতে বানানো মৃৎপাত্র ব্যবহার করা হতো।
- এ যুগের মানুষ প্রথম দিকে পশু ও মৎস শিকার করলেও শেষ দিকে তারা কৃষিকাজ শুরু করে।
- মধ্য প্রস্তর যুগে বিভিন্ন ধরণের অস্ত্র পাওয়া গিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের চাঁছা-ছিলার অস্ত্র। অস্ত্রগুলো গোল, চতুষ্কোণ অথবা ছুঁচালো হত। এ যুগে পাওয়া হাতকুঠারগুলো ছিল আকারে ছোট। ছোট ছোট তীক্ষ্ণ তীরের ফলা পাওয়া গেছে। ক্ষুদ্র পাথরের হাতিয়ারগুলোর সাথে কাঠের বাট লাগিয়ে তাকে ফলপ্রসূভাবে ব্যবহার করেছে এযুগের মানুষ।
উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন