মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের?

সঠিক উত্তর

মিশ্র অর্থনীতি

সঠিক উত্তর: মিশ্র অর্থনীতি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মিশ্র অর্থব্যবস্থা:
- বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি।
- ধনতান্ত্রিক (বাজার) অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক (নির্দেশমূলক) অর্থব্যবস্থার সংমিশ্রণকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়।
- মিশ্র অর্থব্যবস্থা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে উৎপাদন, ভোগ, বণ্টন ও বিনিময়-সংক্রান্ত কর্মকাণ্ডে স্বয়ংক্রিয় বাজারব্যবস্থা এবং সরকারি নিয়ন্ত্রণব্যবস্থার সমন্বয় ঘটে।
- এ ব্যবস্থায় অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান (ফার্ম) বাজারব্যবস্থার মাধ্যমে গ্রহণ করে।
- একই সঙ্গে সরকারও অর্থনৈতিক পরিকল্পনা, বাজার নিয়ন্ত্রণ, জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বর্তমানে বিশ্বের কোনো অর্থনৈতিক ব্যবস্থাই বিশুদ্ধ ধনতান্ত্রিক বা বিশুদ্ধ সমাজতান্ত্রিক নয়।
- বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
- যেসব দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত- বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও ভারত।

• অর্থনৈতিক ব্যবস্থার প্রধান প্রকারভেদ
১. ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা (Capitalist/Market Economy)
২. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা (Socialist/Command Economy)
৩. মিশ্র অর্থব্যবস্থা (Mixed Economy)
৪. ইসলামী অর্থব্যবস্থা (Islamic Economy)

উৎস: অর্থনীতি প্রথম পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ধনতান্ত্রিক অর্থনীতি
  2. মিশ্র অর্থনীতি সঠিক
  3. সমাজতান্ত্রিক অর্থনীতি
  4. ইসলামী অর্থনীতি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  4. 4

    Where is the setting of the play ‘Hamlet’?

  5. 5

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল