ফিলাডেলফি করিডোর - ফিলাডেলফি করিডোর, যাকে ফিলাডেলফি রুট বা সালাদিন অক্ষ নামেও ডাকা হয়। - গাজা স্ট্রিপ ও মিসরের মধ্যবর্তী সীমান্তজুড়ে অবস্থিত ১৪ কিলোমিটার দীর্ঘ জমির একটি সঙ্কীর্ণ ভূমি। - ইসরাইলিরা এই জমিকে কোড নাম দিয়েছে ‘ফিলাডেলফি’। - ১৯৭৯ সালে মিসর-ইসরাইল শান্তি চুক্তিতে এটিকে একটি বাফার জোন হিসেবে ধরা হয়। - ফিলাডেলফির ইতিহাসও বেশ ঘোরানো প্যাঁচানো। - ২০০৫ সালে গাজা থেকে ইসরাইলের একতরফা সেনা প্রত্যাহারের পর মিসরের সাথে ফিলাডেলফি চুক্তি সম্পাদিত হয়। - ওই চুক্তির আওতায় মিসর সীমান্তে টহল দেয়ার জন্য ৭৫০ জন সীমান্তরক্ষী মোতায়েন করে আসছে। - সীমান্তের ফিলিস্তিনি অংশটি প্রাথমিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত ছিল, কিন্তু ২০০৭ সালে নিয়ন্ত্রণ হামাসের কাছে চলে যায়। - ১৯৭৯ সালের শান্তি চুক্তিতে বলা হয়েছিল, মিসরের সাথে সীমান্ত ম্যান্ডেটরি ফিলিস্তিনের সীমানা অনুসরণ করবে। - নতুন সীমানাটি রাফা শহরকে দু’টি অংশে বিভক্ত করেছে, মিসরীয় রাফা ও ফিলিস্তিনি রাফা। - রাফা গাজার প্রধান সীমান্ত ক্রসিংয়ে পরিণত হয়।