সংবিধানের কোন অনুচ্ছেদে ‘পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন’ বিষয়টি উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৮ক নং অনুচ্ছেদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৮ক নং অনুচ্ছেদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত অনুচ্ছেদ:
- বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদে 'পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন' বিষয়টি উল্লেখ করা হয়েছে।
- ১৮ক অনুচ্ছেদে বলা হয়েছে,
"রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন।"
অন্যদিকে,
- ১২ নং অনুচ্ছেদ: ‘ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা’।
- ২১ নং অনুচ্ছেদ: ‘নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য’।
- ২৩ নং অনুচ্ছেদ: ‘জাতীয় সংস্কৃতি’র বিকাশ ও সংরক্ষণ।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন