মূল বিষয়বস্তুতে যান

মীর মশাররফ হোসেন রচিত ‘গাজী মিয়াঁর বস্তানী’ গ্রন্থে কোন লেখকের রচনার প্রভাব লক্ষ করা যায়?

সঠিক উত্তর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গাজী মিয়াঁর বস্তানী’:
- ‘গাজী মিয়াঁর বস্তানী’ (১৯০০) হলো মীর মশাররফ হোসেনের একটি আত্মজীবনীমূলক ও ব্যঙ্গাত্মক রচনা।
- এই গ্রন্থে লেখক তাঁর নিজ জীবনের অভিজ্ঞতার আলোকে সমাজের বিভিন্ন অন্যায়, অনাচার, দুর্নীতি এবং নৈতিক অবক্ষয় তুলে ধরেছেন।
- লেখক এখানে নিজেকে ‘ভেড়াকান্ত’ নামে উপস্থাপন করেছেন, যা তাঁর ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির একটি অংশ।
- এ ছাড়া বিভিন্ন প্রতীকী চরিত্র ও কল্পিত স্থান যেমন— আলকাতরা সান্যাল, কটা পেস্কার, জয়ঢাক, ছিড়িয়া খাতুন, অরাজকপুর, নচ্ছারপুর, জমদ্বারগ্রাম ইত্যাদির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও কলুষতা তুলে ধরা হয়েছে।
- এতে বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর’-এর প্রভাব লক্ষ করা যায়।
------------
মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
- তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফ হোসেনের প্রচলিত ছদ্মনাম ছিল ‘গাজী মিয়া’।
- তিনি আরও যেসব ছদ্মনাম ব্যবহার করতেন: গৌড়তটবাসী মশা, উদাসীন পথিক।
- তিনি গো-জীবন নামক প্রবন্ধ রচনা করে মামলায় জড়িয়ে পড়েন।
- গ্রামবার্তা প্রকাশিকা’ (১৮৪৩), পত্রিকার মাধ্যমেই তিনি সাহিত্যজীবনে প্রবেশ করেন - যার সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ।

• তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কাজী নজরুল ইসলাম

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল