'স্মরণীয়' - কোন ধরনের প্রত্যয় সাধিত শব্দ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সংস্কৃত কৃৎ
সঠিক উত্তর
সঠিক উত্তর: সংস্কৃত কৃৎ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'স্মরণীয়' - সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
• সংস্কৃত কৃৎ প্রত্যয় - 'অনীয়':
- যোগ্য বা কর্তব্য অর্থে বিশেষণ শব্দ গঠন করে।
যেমন:
- কৃ + অনীয় = করণীয়,
- দৃশ্ + অনীয় = দর্শনীয়,
- শুচ্ + অনীয় = শোচনীয়,
- স্মৃ + অনীয় = স্মরণীয়,
- পাল্ + অনীয় = পালনীয়,
- রক্ষ্ + অনীয় = রক্ষণীয়,
- ছিদ্ + অনীয় = ছেদনীয়,
- বৃ + অনীয় = বরণীয়।
এরূপ- শ্রবণীয়, মাননীয়, পূজনীয়, পানীয়, গ্রহণীয়, রমণীয়।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন