‘সুলতানার স্বপ্ন’ কল্পকাহিনীতে সারার চরিত্রটি কিভাবে চিত্রায়ন করা হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুলতানার পথপ্রদর্শক হিসেবে
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুলতানার পথপ্রদর্শক হিসেবে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বেগম রোকেয়া রচিত 'সুলতানার স্বপ্ন' কল্পকাহিনীর চরিত্র সিস্টার সারা।
--------------------------------
• ‘সুলতানার স্বপ্ন’:
- গল্পটি নারীবাদী কল্পকাহিনি।
- গল্পের মাধ্যমে লেখক নারীর ক্ষমতায়ন ও সমতার বার্তা দিতে চেয়েছেন।
- বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ গল্পের মূল চরিত্র হলো সুলতানা।
- সুলতানা হচ্ছে এই গল্পের কথক।
- গল্পে সুলতানার পথপ্রদর্শক হিসেবে সিস্টার সারার চরিত্রটি চিত্রায়ন করা হয়েছিলো।
- গল্পে সুলতানা স্বপ্ন একটি কল্পনাপূর্ণ নারী বিশ্ব বা লেডিল্যান্ডের স্বপ্ন দেখে।
- যেখানে সব নেতৃত্বের কাজ নারীদের অধীনে থাকবে।
- যেখানে পুরুষদের ক্ষমতা সীমাবদ্ধ করে রাখা হবে।
- এই স্বপ্নের জগৎ সম্পূর্ণভাবে নারীর নিয়ন্ত্রণে থাকবে।
-----------------------------------------------
• বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
- ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে তাঁর জন্ম।
- ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে তিনি মারা যান।
- সাহিত্যক্ষেত্রেও তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
• বাংলা নারী জাগরণের অগ্রদূত হিসেবে খ্যাত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর উল্লেখযোগ্য রচনাগুলি হল:
- ‘পদ্মরাগ’ (উপন্যাস),
- ‘অবরোধবাসিনী’ (গল্প),
- ‘মতিচূর’ (প্রবন্ধ সংকলন) ও
- ‘সুলতানার স্বপ্ন’ (কল্পকাহিনি)।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন