ঢাকা স্টক এক্সচেঞ্জ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কত সালে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৫৬ সাল
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৫৬ সাল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
স্টক এক্সচেঞ্জ:
- ১৯৯৩ সালের “Securities and Exchange Commission Act, 1993” অনুযায়ী ৮ জুন ১৯৯৩ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও তদারকির প্রধান নিয়ন্ত্রক সংস্থা।
- দেশের শেয়ারবাজার ও বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা এর মূল উদ্দেশ্য।
- বাংলাদেশের পুঁজিবাজার মূলত ২টি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরিচালিত হয়। যথা:
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE)।
• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)।
→ ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE):
- ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের প্রধান ও বৃহত্তম শেয়ারবাজার।
- এটি রাজধানী ঢাকার মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠা ঘটে ১৯৫৪ সালে।
- ১৯৫৬ সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
→ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE):
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিত।
- এটি ১৯৯৫ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- এর প্রতিষ্ঠাতা সদস্যরা ১৯৯৫ সালের জানুয়ারিতে সরকারের কাছে আবেদন করেন।
- এরপর ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি Securities and Exchange Commission (SEC) কর্তৃক এটি অনুমোদন লাভ করে।
তথ্যসূত্র- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন