মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি বিচার বিভাগের কাজ নয়?

সঠিক উত্তর

সংবিধান প্রণয়নমূলক কাজ

সঠিক উত্তর: সংবিধান প্রণয়নমূলক কাজ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সংবিধান প্রণয়ন বিচার বিভাগের কাজ নয়।

বিচার বিভাগ:

- রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম।
- বিচার বিভাগ বলতে সরকারের সেই অঙ্গকে বুঝায় যা মামলার ক্ষেত্রে আইন প্রয়োগ করে, অপরাধের প্রকৃতি নির্ণয় করে এবং আইন অনুযায়ী শাস্তি বিধান করে।
- এছাড়াও বিচার বিভাগ আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে সংবিধানের প্রাধান্য রক্ষা করে।
- সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজকোর্ট ও সহকারী জজের আদালতে বিচারকার্যে নিয়োজিত বিচারকবৃন্দকে নিয়ে বিচার বিভাগ গঠিত।
- বাংলাদেশ সংবিধানের ষষ্ট বিভাগে বিচার বিভাগের কাঠামো, মর্যাদা এবং কার্যাবলি সম্পর্কিত বিধান লিপিবদ্ধ করা হয়েছে।

বিচার বিভাগের কার্যাবলি:
- বিচার সংক্রান্ত কাজ।
- আইনের ব্যাখ্যা দান।
- সংবিধানের ব্যাখ্যা দান।
- শাসন সংক্রান্ত কাজ করা।
- পরামর্শ দান সংক্রান্ত কাজ।
- নাগরিক অধিকার রক্ষা।
- তদন্ত সংক্রান্ত কাজ।

এখানে আইন প্রণয়নমূলক কাজ আর আইন প্রণয়ন এক কথা নয়। এখানে আইন প্রণয়নমূলক কাজ বলতে বিচারকগণ কেবলমাত্র আইনের ব্যাখ্যা দান করেন তাই নয়, তারা
আইন প্রণয়নও করেন। কোন কোন সময় আদালতে এমন মামলা উপস্থিত হয় যা প্রচলিত আইন অনুযায়ী বিচার করা যায় না। বিচারকগণ তখন তাদের নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে এবং ব্যক্তিগত বিচারবুদ্ধি অনুযায়ী আইন প্রণয়ন করে বিচার কাজ সম্পাদন করেন।




উৎস: i) পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আইন প্রণয়নমূলক কাজ
  2. সংবিধান প্রণয়নমূলক কাজ সঠিক
  3. পরামর্শ দান সংক্রান্ত কাজ
  4. নাগরিক অধিকার রক্ষা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল