লিবিয়া: - লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত। - রাজধানী: ত্রিপোলি। - মুদ্রা: দিনার। - লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি। - প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।
⇒ লিবিয়া ইতালির উপনিবেশ ছিল। - ১৯৫০ সালে জাতিসংঘের অনুমোদনের ভিত্তিতে এবং সাইরেনিকার আমিরের নেতৃত্বে লিবিয়া একটি ফেডারেল সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। - ১৯৫১ সালে লিবিয়া ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ঐ বছরেই ২৫ ডিসেম্বর জাতিসংঘ লিবিয়াকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে।
⇒ বেনগাজি হলো লিবিয়ার দ্বিতীয় জনবহুল শহর। - ভূমধ্যসাগরের সিদ্রা উপসাগরে অবস্থিত বেনগাজি লিবিয়ার একটি প্রধান সমুদ্রবন্দর।