এসওএস চিলড্রেন’স ভিলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনাথ ও পরিত্যক্ত শিশুদের জন্য পারিবারিক পরিবেশ তৈরি করা
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনাথ ও পরিত্যক্ত শিশুদের জন্য পারিবারিক পরিবেশ তৈরি করা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• SOS Children’s Village:
- এসওএস চিলড্রেন’স ভিলেজেস একটি স্বাধীন, বেসরকারি ও অলাভজনক আন্তর্জাতিক সংস্থা।
- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়।
- এসওএস চিলড্রেন’স ভিলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনাথ ও পরিত্যক্ত শিশুদের জন্য একটি পারিবারিক পরিবেশ গড়ে তোলা।
- শিশুদের অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানটি কাজ করে।
উল্লেখ্য,
- এসওএস চিলড্রেন’স ভিলেজের প্রতিষ্ঠাতা ছিলেন হারমান গমেইনার;
- তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিপর্যস্ত বা অসুবিধাগ্রস্ত পরিবারগুলিকে মানবিক ও উন্নয়নমূলক সহায়তা প্রদান করার জন্য;
- এবং পিতামাতার যত্নহীন বা পিতামাতা হারানোর ঝুঁকিতে থাকা শিশু ও তরুণদের জন্য সুরক্ষিত ও সহায়তাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এই সংস্থা প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৯ সালে অস্ট্রিয়ার ইনসব্রুকেতে তিনি প্রথম এসওএস চিলড্রেন’স ভিলেজ চালু করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বহু শিশু বাবা-মা হারিয়ে এতিম হয়ে যাওয়ায় এই সংস্থা একটি বিকল্প পরিবারিক পরিবেশ হিসেবে শিশুদের জীবন নিরাপদ ও সুরক্ষিত করার লক্ষ্য বাস্তবায়ন করে।
উৎস: SOS Children’s Village Official Website.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন