নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নাইট্রোজেন
সঠিক উত্তর
সঠিক উত্তর: নাইট্রোজেন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- গ্রীনহাউজ গ্যাস নয়- নাইট্রোজেন (N2)।
• গ্রীন হাউজ গ্যাস
- যে গ্যাসগুলো ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড (IR) রশ্মি শোষণ করে তাপমাত্রা বাড়ায়, তাদেরকে গ্রীন হাউজ গ্যাস বলে।
- প্রধান গ্রীন হাউজ গ্যাস: কার্বন ডাই-অক্সাইড (CO₂)
অন্যান্য গ্যাস:
- জলীয় বাষ্প (H₂O)
- মিথেন (CH₄)
- নাইট্রাস অক্সাইড (N₂O)
- ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন (CFC)
- ওজোন (O₃)
- এ গ্যাসগুলোর ঘনত্ব CO₂ এর তুলনায় কম হলেও IR শোষণ ক্ষমতা বেশি, তাই গ্লোবাল ওয়ার্মিংয়ে ভূমিকা বেশি।
উল্লেখ্য,
গ্রীন হাউজ গ্যাস ও গ্রীন হাউজ প্রভাব:
- শীতপ্রধান দেশে তাপমাত্রা প্রায় 0°C এর কাছাকাছি থাকে, এত কম তাপমাত্রায় শাকসব্জি চাষ চলে না। ফলে কাঁচের ছাউনিযুক্ত ঘর তৈরি করে এর মধ্যে সবুজ (green) শাকসজির চাষ করা হয়।
- সবুজ উদ্ভিদের ঐ কাঁচের ঘরকে গ্রীন হাউজ বলা হয়।
- গ্রীন হাউজের মধ্যে তাপমাত্রা 38°C থেকে 39°C এর মধ্যে থাকে।
- এটি সম্ভব হয় দৃশ্যমান আলোর সব তরঙ্গ গ্রীন হাউজের কাঁচকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে।
- ভূপৃষ্ঠ দৃশ্যমান আলো তরঙ্গ (VIBGYOR) দ্বারা উত্তপ্ত হয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গযুক্ত ইনফ্রারেড (IR) রশ্মি বিকিরণ করে, IR রশ্মি কাঁচ ভেদ করতে পারে না।
উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন