মূল বিষয়বস্তুতে যান

‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?

সঠিক উত্তর

কাজী ইমদাদুল হক

সঠিক উত্তর: কাজী ইমদাদুল হক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'আবদুল্লাহ' উপন্যাসের লেখক কাজী ইমদাদুল হক।
- এই উপন্যাসে তৎকালীন মুসলিম সমাজের নানা দোষত্রুটি তিনি গভীর দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন।
------------------------
‘আবদুল্লাহ’ উপন্যাস:
- কাজী ইমদাদুল হক রচিত ‘আবদুল্লাহ’ উপন্যাসে তৎকালীন বাঙালি মুসলিম সমাজের কুসংস্কার, গোঁড়ামি, পীরপ্রথা ও রক্ষণশীলতার চিত্র ফুটে উঠেছে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত উদারচেতা আবদুল্লাহর মাধ্যমে সমাজের ভণ্ডামি, কুসংস্কারাচ্ছন্নতা ও প্রথাগত শোষণের বিরুদ্ধে তীব্র সমালোচনা প্রকাশ পেয়েছে। উপন্যাসে নারী শিক্ষা, আধুনিকতা, নবীন ও প্রবীণের দ্বন্দ্ব এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা পরাধীন ভারতের মুসলিম সমাজের অবক্ষয় ও উন্নয়নের দ্বান্দ্বিক পরিস্থিতিকে প্রাঞ্জলভাবে প্রতিফলিত করে।
---------------
কাজী ইমদাদুল হক:
- কাজী ইমদাদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- তিনি ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার গোদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাঙালি মুসলমান সমাজের সার্বিক কল্যাণসাধনই ছিল তাঁর সাহিত্য সাধনার মূল লক্ষ্য।
- ১৯২০ সালের মে মাসে তাঁর সম্পাদনায় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা শিক্ষক প্রকাশিত হয়।
- ইমদাদুল হক বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা– এর প্রকাশনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
- শিক্ষা বিভাগে তাঁর যোগ্যতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।
- ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতা শহরে তাঁর জীবনাবসান ঘটে।

- কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা বিষয়ক রচনা এবং নীতিমূলক শিশুসাহিত্যে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আছে—
• আঁখিজল (কাব্য),
• লতিকা (কাব্য),
• মোসলেম জগতে বিজ্ঞান চর্চা,
• ভূগোল শিক্ষা প্রণালী (দুই খণ্ড),
• নবীকাহিনী (শিশুতোষ গ্রন্থ),
• প্রবন্ধমালা (প্রবন্ধ),
• কামারের কান্ড,
আবদুল্লাহ (উপন্যাস)।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুহম্মদ আবদুল হাই
  2. কাজী ইমদাদুল হক সঠিক
  3. আহমদ ছফা
  4. বদরুদ্দীন উমর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল