মেধাবী
Toggle menu

শিল্প কারখানাকে লাভজনক প্রতিষ্ঠান করার কাজে নিয়োজিত কোন অধিদপ্তর?

সঠিক উত্তর
NPO

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন-এনপিও (National Productivity Organization-NPO): এনপিও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারি কৃষি খাতসহ জাতীয় অর্থনীতির সকল কর্মকান্ডে অব্যাহতভাবে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে শিল্প কারখানা ও প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর এবং বেসরকারি উদ্যোগে শিল্পায়নকে উৎসাহিত করার মানসে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ০২ অক্টোবর, ২০২০ তারিখে দেশব্যাপী ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালন করা হয়। উক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে উৎপাদনশীলতা’। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ২০২০-২১ অর্থবছরে (ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত) এনপিও বিভিন্ন কারখানা ও এনপিও’র সেমিনার কক্ষে মোট ৩৬টি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয় এবং এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও), জাপান -এর যৌথ উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের উৎপাদনশীলতা, গুণগতমান, প্রতিযোগিতা এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Bangladesh National Productivity Master Plan 2021-2030’ প্রণয়ন করা হয়েছে।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২১

সকল অপশন

রেফারেন্স মাত্র

BIM
BITAC
NPO সঠিক
DPDT

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড