মেধাবী
Toggle menu

'মিরেজ-২০০০' কী?

সঠিক উত্তর
যুদ্ধবিমান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মিরেজ ২০০০-৫ যুদ্ধবিমান
- মিরেজ-২০০০ যুদ্ধবিমান হচ্ছে ফ্রান্সের তৈরি মাল্টিরোল সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের ফাইটার জেট।
- ১৯৭০ দশকের শেষের দিকে লাইটওয়েট ফাইটার হিসেবে মিরেজ তৈরি করা হয়।
- পরবর্তীতে বেশ কয়েকটি 'স্ট্রাইক ভ্যারিয়েন্ট' তৈরি করা হয়।
- এছাড়া মিরেজ 'এয়ার টু এয়ার' এবং 'এয়ার টু গ্রাউন্ড' দুই ধরনের হামলার ক্ষেত্রেই সফল।
- এই যুদ্ধবিমান রাতেও হামলা চালাতে পারে।
- মিরেজ জেটটি ফ্রান্স সফলভাবে বেশ কয়েকটি দেশে রফতানি করেছে।
- এটি আমেরিকার তৈরি এফ-১৬ জেটের অনুরূপ ক্ষমতা সরবরাহ করে।
- গ্রিস ও সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীতে মিরাজ ২০০০-৫ জেট বিমান রয়েছে।
- মিরেজ বিমান ব্যবহার করে খুবই হাল্কা ‘সিঙ্গল শ্যাফ্ট ইঞ্জিন’। এই ইঞ্জিনের নাম SNECMA M 53।
- সাধারণত একজন ফাইটার পাইলটই বসতে পারেন মিরেজে, তবে প্রয়োজনমতো দু’জনের বসার ব্যবস্থাও আছে।
- মিরেজে দৈর্ঘ্য মাত্র ১৪.৩৬ মিটার, ওজন ৭,০০০ কেজি। টেকঅফ-এর সময় বহনক্ষমতা ১৭,০০০ কেজি। মিরেজে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২,৩৩৬ কিমি। উড়ানের সর্বোচ্চ উচ্চতা ভূমিপৃষ্ঠ থেকে ৫৯,০০০ ফুট। আকাশপথে মিরেজে সওয়ার হতে পারে লেসার-নির্দেশিত বম্ব এবং বিবিধ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক্ষেপণাস্ত্র
যুদ্ধবিমান সঠিক
যুদ্ধজাহাজ
গ্রহ

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড