প্রাণী জগতের শ্রেণীবিন্যাস: - সম্পূর্ণ প্রানী জগতকে ৯ টি প্রধান পর্বে ভাগ করা হয়েছে যার মধ্যে প্রথম আটটি অমেরুদন্ডী প্রাণীদের এবং শুধুমাত্র কর্ডাটা পর্ব মেরুদন্ডী প্রাণীদের নিয়ে গঠিত। একাইনোডারমাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: - সম্পূর্ণরূপে সামুদ্রিক। - পানি সংবহনতন্ত্র দেখা যায়। - দেহ কন্টকযুক্ত। - রেচনতন্ত্র অনুপস্থিত। উদাহরণ - তারামাছ, সমুদ্র শসা ইত্যাদি।
মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: - প্রায় সকল প্রাণী সামুদ্রিক। - দেহ নরম কিন্তু বাইরের দিকে শক্ত খোলসে আবৃত থাকে। উদাহরণ - শামুক, ঝিনুক ইত্যাদি।
নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: - অধিকাংশ প্রাণী সামুদ্রিক। - দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। - সিলেন্টেরন নামক গহবর দেখা যায়। - নিডোব্লাস্ট নামে বিশেষ কোষ দেখা যায়। উদাহরণ - হাইড্রা, ওবেলিয়া ইত্যাদি।
অ্যানেলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: - দেহ নলাকার ও খন্ডায়িত। - প্রতিটি খন্ডে সিটা থাকে (জোক ব্যতীত)। - নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে। উদাহরণ- কেঁচো, জোক ইত্যাদি।