মূল বিষয়বস্তুতে যান

বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?

সঠিক উত্তর

বাঁধন-হারা

সঠিক উত্তর: বাঁধন-হারা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হচ্ছে বাঁধন-হারা।

বাঁধন-হারা:
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হিসেবে বিবেচিত।
- এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়েছে।
- উপন্যাসে মোট ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাঁধন-হারা’ রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- পত্রিকায় প্রকাশের সময় নজরুল উপন্যাসটির দুটি নাম দেন – ‘বাঁধন-হারা’ ও ‘তাহমিনা’।
- পরে এটি ‘বাঁধন-হারা’ নামেই গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নায়ক: নুরুল হুদা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ।

কাজী নজরুল ইসলাম
- বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
- জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
- ডাক নাম: ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যে খ্যাতি: ‘বিদ্রোহী কবি’।
- আধুনিক বাংলা গানের জগতে পরিচিতি: ‘বুলবুল’।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- প্রলয় শিখা

অন্যদিকে,
ক) কুহেলিকা: কুহেলিকা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস।
গ) ছিন্নপত্র: রবীন্দ্রনাথ ঠাকুর-এর আত্মজীবনীমূলক চিঠি-এর একটি সংকলনকে বোঝানো হয়।
ঘ) বীরাঙ্গনা কাব্য: এটি মাইকেল মধুসূদন দত্তের একটি পত্রকাব্য, যেখানে তিনি বিভিন্ন পৌরাণিক নারীর দৃষ্টিতে চিঠি লিখেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কুহেলিকা
  2. বাঁধন-হারা সঠিক
  3. ছিন্নপত্র
  4. বীরাঙ্গনা কাব্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল