মূল বিষয়বস্তুতে যান

তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে?

সঠিক উত্তর

তাপ ইঞ্জিন

সঠিক উত্তর: তাপ ইঞ্জিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- তাপ ইঞ্জিন হলো এমন একটি যন্ত্র যা তাপ শক্তিকে সরাসরি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এটি একটি উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে এবং তার একটি অংশকে যান্ত্রিক কাজে পরিণত করে। অন্যদিকে, বাষ্পীয় ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিন এই দুটি যদিও তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, কিন্তু এগুলো মূলত 'তাপ ইঞ্জিন'-এর বিভিন্ন ধরন বা উদাহরণ মাত্র। তাই ব্যাপক বা সাধারণ অর্থে 'তাপ ইঞ্জিন' অপশনটিই বেশি সঠিক। আবার, রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের ঠিক বিপরীত কাজ করে, এটি যান্ত্রিক শক্তি ব্যবহার করে কোনো নির্দিষ্ট স্থান থেকে তাপ বের করে দেয়।

অপশন অনুযায়ী একাধিক উত্তর হয়, কিন্তু একক উত্তর হিসেবে 'তাপ ইঞ্জিন' অপশনটিই বেশি গ্রহণযোগ্য

তাপীয় ইঞ্জিন:
- যে যন্ত্র দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে।
যেমন- বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি।
- তাপ ইঞ্জিনে তাপ উৎস এবং তাপ গ্রাহক থাকে।
- ইঞ্জিন কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে তার খানিকটা কাজে রূপান্তরিত করে। তাপের যে অংশ কাজে রূপান্তরিত হয় না তা পরিবেশে বিলিয়ে দেবে এবং পুনরায় তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে।
- উৎসের তাপমাত্রা যে পরিবেশ বা সিস্টেমে তাপ গ্রহণ করবে তার তাপমাত্রার চেয়ে বেশি হবে।
অর্থাৎ, ইঞ্জিন উচ্চতর তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে তার খানিকটা কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশ নিম্নতর তাপমাত্রার তাপগ্রাহক বা শীতল বস্তুতে ছেড়ে দিয়ে ইঞ্জিনটি আদি অবস্থায় ফিরে আসে।
- ইঞ্জিনটি এভাবে একটি চক্র সম্পন্ন করে।

উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বাষ্পীয় ইঞ্জিন
  2. পেট্রোল ইঞ্জিন
  3. রেফ্রিজারেটর
  4. তাপ ইঞ্জিন সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল