পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্তি পদের প্রয়োগ হয়েছে কোন বাক্যে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডেকে ডেকে হয়রান হয়েছি।
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডেকে ডেকে হয়রান হয়েছি।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'ডেকে ডেকে হয়রান হয়েছি।' - এই বাক্যে পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্তি পদের প্রয়োগ হয়েছে।
⇒ ক্রিয়াবাচক শব্দে দ্বিরুক্তি পদের প্রয়োগ:
• বিশেষণ রূপে:
- এদিকে রোগীর তো যায় যায় অবস্থা।
- তোমার নেই নেই ভাব গেল না।
• স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
- দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো।
• ক্রিয়া বিশেষণ:
- দেখে দেখে যেও।
- ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে?
• পৌনঃপুনিকতা বোঝাতে:
- ডেকে ডেকে হয়রান হয়েছি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন