মানুষের মস্তিষ্ক:
• স্নায়ুতন্ত্রের প্রধান অংশ মস্তিষ্ক।
• প্রাপ্তবয়ষ্ক মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি।
• মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস।
• একটি পূর্নাঙ্গ স্নায়ু কোষকে নিউরন বলে।
• মস্তিষ্কে প্রায় ১০ বিলিয়ন (১ হাজার কোটি) নিউরন থাকে।
উল্লেখ্য,
• মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম সেরেব্রাম। • এটি মস্তিষ্কের প্রায় ৮০% গঠন করে এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে ঢেকে রাখে।
• দুটি সেরেব্রাল হেমিস্ফিয়ার সমন্বয়ে সেরেব্রাম গঠিত।
• খণ্ডদুটি ভেতরের দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নাযুগুচ্ছ দিয়ে যুক্ত।
• প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি খণ্ডে বিভক্ত। যথা- ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব ও লিম্বিক লোব।
Image Source: প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।