আর্টেমিস অ্যাকর্ডস:- আর্টেমিস অ্যাকর্ডস মূলত আউটার স্পেস ট্রিটি, রেজিস্ট্রেশন কনভেনশন, রেসকিউ অ্যাগ্রিমেন্টের নীতি অনুসরণ করে তৈরি একটি নির্দেশিকা।
- ২০২০ সালের অক্টোবরে আর্টেমিস অ্যাকর্ডস প্রতিষ্ঠিত হয়।
- আর্টেমিস অ্যাকর্ডস প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের জাতীয় মহাকাশ সংস্থার প্রতিনিধিরা চুক্তি সই করেন।
- ২০২৫ সালের ২১ জানুয়ারি পর্যন্ত আর্টেমিস অ্যাকর্ডসে বিভিন্ন মহাদেশের ৫৩টি দেশ স্বাক্ষর করে।
- ৮ এপ্রিল, ২০২৫ তারিখে ৫৪তম দেশ হিসেবে আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে বাংলাদেশ।- এই চুক্তির মাধ্যমে স্পারসোর মতো প্রতিষ্ঠানগুলো পৃথিবী পর্যবেক্ষণ ও জলবায়ু মনিটরিং স্যাটেলাইট তৈরি করতে প্রযুক্তিগত সহায়তা পেতে পারে।
- যা বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক হবে।
উল্লেখ্য,
- আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিগুলো অ-বন্ধনযোগ্য বহুপক্ষীয় ব্যবস্থার একটি সিরিজ, যার লক্ষ্য মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা।
- এই চুক্তির নীতি প্রতিটি স্বাক্ষরকারী দেশের বেসামরিক মহাকাশ কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য।
- বৈশ্বিক এই জোটের মূলনীতিগুলো সদস্যদেশগুলোকে মেনে চলতে হয়।
তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট। [
LINK]