মূল বিষয়বস্তুতে যান

হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে ফুসফুসে রক্ত পরিবাহিত হয়?

সঠিক উত্তর

ডান নিলয়

সঠিক উত্তর: ডান নিলয়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• হৃৎপিণ্ড:
- রক্ত সংবহনতন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারাদেহে রক্ত সংবহন করে তাকে হৃৎপিণ্ড বলা হয়।

• মানব হৃৎপিন্ড সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠ বিশিষ্ট (completely four chambered) অঙ্গ।
- এর মধ্যে উপরের দুটি অ্যাট্রিয়া (atria: একবচনে atrium) বা অলিন্দ ও নিচের দুটি ভেন্ট্রিকল (ventricle) বা নিলয়।
- দুটি অ্যাট্রিয়াকে দেহের অবস্থান অনুসারে ডান অ্যাট্রিয়াম ও বাম অ্যাট্রিয়াম বলে এবং ভেন্ট্রিকল দুটিকে ডান ভেন্ট্রিকল ও বাম ভেন্ট্রিকল বলা হয়। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু ও পেশিবহুল।

• ডান ভেন্ট্রিকল:
- ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল অপেক্ষা কিছুটা বড় এবং ডানে অবস্থিত।
- এটি ডান অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান অ্যাট্রিয়াম থেকে CO2-সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে।
- ডান ভেন্ট্রিকলের সম্মুখ ভাগ থেকে ফুসফুসীয় ধমনি (pulmonary artery) সৃষ্টি হয়.
- একমাত্র পালমোনারি ধমনীর মাধ্যমে CO2 -সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকল বা নিলয় থেকে ফুসফুসে সঞ্চালিত হয়।
- এ ধমনির মুখে একটি একমুখী অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা (semilunar valve) থাকে। এ কপাটিকাকে পালমোনারি সেমিলুনার কপাটিকা বলে।
- এ কপাটিকা পালমোনারি ধমনি থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত ফেরত আসতে দেয় না।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, গাজী আজমল।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বাম নিলয়
  2. ডান নিলয় সঠিক
  3. বাম অলিন্দ
  4. ডান অলিন্দ

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল