মূল বিষয়বস্তুতে যান

'ওয়াশিংটন কনসেনসাস' ধারণার প্রবর্তক কে?

সঠিক উত্তর

জন উইলিয়ামসন

সঠিক উত্তর: জন উইলিয়ামসন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ওয়াশিংটন কনসেনসাস:
- ওয়াশিংটন কনসেনসাস ধারণার প্রবর্তক ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ জন উইলিয়ামসন।
- ১৯৮৯ সালে তিনি এই ধারণাটি উপস্থাপন করেন।
- সে সময় তিনি ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা "ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকনমিকস"-এর সঙ্গে যুক্ত ছিলেন।
- এই কনসেনসাস মূলত সংকটাপন্ন উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি আর্থিক সংস্কার প্যাকেজ হিসেবে বিবেচিত।
- এটি তিনটি প্রধান আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গির প্রতিফলন—বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

উল্লেখ্য,
- এই তিনটি প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দিয়ে থাকে।

এই প্যাকেজের মূল শর্ত বা নীতিমালা হলো:
১. আর্থিক নীতির শৃঙ্খলা বজায় রাখা,
২. সরকারি ভর্তুকি ও বিনিয়োগ ক্ষেত্র পুনর্নির্ধারণ,
৩. কর ব্যবস্থার সংস্কার—কর হার কমিয়ে করের আওতা বাড়ানো,
৪. সুদের হার বাজারের মাধ্যমে নির্ধারণের সুযোগ সৃষ্টি,
৫. প্রতিযোগিতাপূর্ণ বিনিময় হার প্রবর্তন,
৬. বাণিজ্য কাঠামো সংস্কার ও অবাধ বাণিজ্য চালু করা,
৭. বিদেশি বিনিয়োগের জন্য উদার পরিবেশ তৈরি,
৮. রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহকে বেসরকারি খাতে হস্তান্তর,
৯. বিনিয়োগবান্ধব আইন ও নীতিমালা প্রণয়ন,
১০. সম্পত্তির অধিকারে আইনি সুরক্ষা প্রদান।

সূত্র: ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মিলটন ফ্রিডম্যান
  2. জোসেফ স্টিগলিটজ
  3. জন উইলিয়ামসন সঠিক
  4. রবার্ট ম্যান্ডেল

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল