মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন জোড়টি মূলত খনিজ তথা নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত অজৈব যৌগের উদাহরণ?

সঠিক উত্তর

খাবার লবণ ও চুন

সঠিক উত্তর: খাবার লবণ ও চুন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অজৈব যৌগ মূলত খনিজ বা নির্জীব প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়। এখানে খাবার লবণ (NaCl) খনি বা সমুদ্রের পানি থেকে এবং চুন(CaO) চুনপাথর থেকে উৎপাদিত অজৈব খনিজ পদার্থ। এগুলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন বা তাদের জাতক নয়।

• জৈব যৌগ:
- হাইড্রোকার্বন হলো শুধু C ও H-যুক্ত জৈব যৌগ; অধিকাংশ জৈব যৌগ কার্বন-ভিত্তিক এবং বিভিন্ন functional group থাকতে পারে।
যেমন: মিথেন, ইথেন, বেনজিন, ইউরিয়া, প্রোপিন, পেন্টাইন ইত্যাদি।
- জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে।
- জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়।

• অজৈব যৌগ:
- খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে অজৈব যৌগ বলা হয়।
যেমন: পানি, খাবার লবণ, খাবার সোডা, কাপড় কাচার সোডা, কস্টিক সোডা, চুন, মরিচা ইত্যাদি।
- যে কোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়।
- অধিকাংশ অজৈব যৌগ আয়নিক অথবা সমযোজী বন্ধন দ্বারা গঠিত।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি; রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ) এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মিথেন ও বেনজিন
  2. খাবার লবণ ও চুন সঠিক
  3. ইউরিয়া ও ইথেন
  4. প্রোপিন ও পেন্টাইন

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল