সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগরের নাম কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হরপ্পা ও মহেঞ্জোদারো
সঠিক উত্তর
সঠিক উত্তর: হরপ্পা ও মহেঞ্জোদারো
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগরের নাম- হরপ্পা ও মহেঞ্জোদারো।
----------
• সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং সংহত নগরভিত্তিক সভ্যতা।
- এটি আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ১৩০০ অব্দের মধ্যে সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল।
- ব্রোঞ্জ যুগের এই উন্নত সভ্যতার প্রধান দুটি কেন্দ্র ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো।
- ১৮৭৫ সালে আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পার লিপিযুক্ত সিল প্রকাশ করেন।
- পরবর্তীতে ১৯২১ সালে দয়ারাম সাহনি হরপ্পা এবং ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কারের মাধ্যমে এই হারানো সভ্যতাকে বিশ্বের সামনে তুলে ধরেন।
- সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি-নির্ভর।
- সিন্ধু সভ্যতার সবচাইতে বিস্ময়কর দিক ছিল এর আধুনিক ও সুপরিকল্পিত নগর কাঠামো।
- পোড়ামাটির ইটের তৈরি চওড়া রাস্তা, সুবিন্যস্ত ড্রেনেজ ব্যবস্থা এবং প্রতিটি বাড়িতে ব্যক্তিগত শৌচাগার ও কূপের উপস্থিতি তৎকালীন মানুষের উন্নত রুচি ও স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়।
- এছাড়া বাণিজ্যের সুবিধার্থে তারা পাথর ও হাড়ের তৈরি বিশেষ সিলমোহর এবং নিখুঁত পরিমাপ পদ্ধতির জন্য বাটখারা ও স্কেল ব্যবহার করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন