গারো নৃ-গোষ্ঠী নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দবোধ করে। এরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর এবং গাজীপুরের শ্রীপুরে বসবাস করে। গারোদের আদি নিবাস ছিল তিব্বতে। গারো উপজাতিদের ভাষার নাম আচিক খুসিক যার অর্থ পাহাড়ী ভাষা। তবে সমতলের গারোদের ভাষা লামদানী নামে পরিচিত। প্রধান উৎসব ওয়ানগালা। গারোদের মাহারি বা বংশধারা মাতৃতান্ত্রিক। তাদের আদি ধর্মের নাম সাংসারেক যার প্রধান দেবতা ছিলো তাতারা রাবুগা। তবে বর্তমানে অধিকাংশ গারো খ্রিস্টান ধর্মের অনুসারি। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)