এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• "দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন" উপন্যাস ত্রয়ী:
- দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন গ্রন্থ তিনটি শওকত আলীর 'ত্রয়ী উপন্যাস' বলে স্বীকৃত। উপন্যাস তিনটিই বিশ শতকের সত্তর দশকের শেষদিকে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার পর পর কয়েক বছরের (১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮) ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গ্রন্থাকারে প্রকাশিত হয় আরো অনেক পরে।
- তিনটি উপন্যাসই শুধু দক্ষিণায়নের দিন শিরোনামে প্রকাশিত হয়েছে ঢাকার প্রকাশনা সংস্থা বিদ্যাপ্রকাশ থেকে ১৯৯৬ খ্রিষ্টাব্দে।
- আলাদা করে শুধু 'পূর্বরাত্রি পূর্বদিন' প্রথম প্রকাশিত হয়েছিল মুক্তধারা (ঢাকা) থেকে ১৯৮৬ সালে। এর প্রচ্ছদশিল্পী ছিলেন হাশেম খান। লেখক গ্রন্থটি উৎসর্গ করেছিলেন কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসকে। উৎসর্গপত্রে শওকত আলী লিখেন, "প্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াস, আপনাকে'।
'পূর্বরাত্রি পূর্বদিন' উপন্যাসের এই প্রথম প্রকাশনায় লেখক ছোট্ট এক ভূমিকাপত্রে জানিয়েছিলেন-
১৯৭৬, ১৯৭৭ এবং ১৯৭৮-এ সাপ্তাহিক বিচিত্রা'র ঈদ সংখ্যায় দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন যথাক্রমে প্রকাশিত হয়। একই পাত্র-পাত্রী থাকলেও রচনা তিনখানি পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে পরিকল্পিত হয়েছিলো। পূর্বরাত্রি পূর্বদিন সেই পরিকল্পনা অনুযায়ী ঐ ত্রয়ী রচনার শেষ উপন্যাস হিসেবে ঈষৎ পরিমার্জনা করে গ্রন্থাকারে প্রকাশিত হলো।
উপন্যাসগুলোর উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- রাখী,
- রাখীর ভাই মনি,
- সেজান
- নিজামউদ্দিন।
অন্যদিকে,
---------------------
• শামসুদ্দীন আবুল কালাম রচিত গল্পগ্রন্থ: অনেক দিনের আশা, পথ জানা নাই ও দুই হৃদয়ের তীর।
• শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস: আলমনগরের উপকথা, কাশবনের কন্যা ও কাঞ্চনমালা। এগুলো ত্রয়ী উপন্যাস নয়।
• শওকত আলী রচিত উপন্যাস: পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃতজন ও পূর্বরাত্রি পূর্বদিন। এগুলো ত্রয়ী উপন্যাস নয়।
উৎস: 'দক্ষিণায়নের দিন' উপন্যাসের ভূমিকা এবং 'পূর্বরাত্রি পূর্বদিন' উপন্যাস।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড