আলোর বিক্ষেপণ প্রধানত কিসের ওপর নির্ভর করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আলোক তরঙ্গদৈর্ঘ্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: আলোক তরঙ্গদৈর্ঘ্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• আলোর বিক্ষেপণ প্রক্রিয়াটি মূলত আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর নির্ভরশীল। রেলি (Rayleigh) বিক্ষেপণ অনুযায়ী, বিক্ষেপণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক (বিক্ষেপণ ∝ 1/λ4)। অর্থাৎ, তরঙ্গদৈর্ঘ্য (λ) যত কম হয়, বিক্ষেপণের মাত্রা তত বেশি হয়।
• আলোর বিক্ষেপণ:
- সূর্যের মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সাত রঙের আলো আছে।
- এক আলোক তরঙ্গ যখন অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার উপর পড়ে, তখন এ কণাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, আর এ ছড়িয়ে দেয়াকে আলোর বিক্ষেপণ বলে।
- আলোর বিক্ষেপণ নির্ভর করে আলোক তরঙ্গদৈর্ঘ্যের উপর।
- যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, তার বিক্ষেপণ তত বেশি।
- নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তাই নীল আলোর বিক্ষেপণ বেশি হয়, ফলে আকাশ নীল দেখায়।
- সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলে সূক্ষ্ম ধূলিকণা ও অণুতে আপতিত হয়, তখন নীল রঙ ও এর কাছাকাছি রঙগুলোর বিক্ষেপণ বেশি হয়। ফলে বেগুনি, আসমানী ও নীল রঙের প্রাচুর্য্য ঘটায় বলে আকাশ নীল দেখায়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন