মূল বিষয়বস্তুতে যান

‘তুষারশুভ্র’ কোন সমাসের উদাহরণ?

সঠিক উত্তর

উপমান কর্মধারয় সমাস

সঠিক উত্তর: উপমান কর্মধারয় সমাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘তুষারশুভ্র’ উপমান কর্মধারয় সমাসের উদাহরণ।
---------
• উপমান কর্মধারয় সমাস:
- উপমান হলো সেই পদ যার সঙ্গে অন্য কোনো পদ বা বস্তুকে তুলনা করা হয়, আর উপমেয় হলো সেই পদ যা তুলনা করা হচ্ছে।
- উপমান ও উপমেয়ের মধ্যে একটি সাধারণ ধর্ম বা গুণ থাকবে।
- যখন এই সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদ মিলিত হয়ে একপদে পরিণত হয়, তখন তা উপমান কর্মধারয় সমাস নামে পরিচিত।
- যেমন—
- ‘ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ’ → সমাসবদ্ধ হয়ে ভ্রমরকৃষ্ণকেশ;
- যেখানে ‘ভ্রমর’ হলো উপমান, ‘কেশ’ হলো উপমেয় এবং সাধারণ ধর্ম হলো ‘কৃষ্ণত্ব’।

- উপমান কর্মধারয় সমাসের কিছু উদাহরণ-
- ‘তুষারের ন্যায় শুভ্র’ = তুষারশুভ্র,
- ‘অরুণের ন্যায় রাঙা’ = অরুণরাঙা।
------------------
অন্যদিকে,
• সাধারণ কর্মধারয় সমাস:
- সাধারণ কর্মধারয় সমাস হলো এমন সমাস যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ পূর্বপদে এবং বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদ পরপদে থাকে, এবং সমাসের মূল অর্থ পরপদে প্রতীয়মান হয়।
- উদাহরণস্বরূপ:
- নীল যে আকাশ = নীলাকাশ।

• উপমিত কর্মধারয় সমাস:
- উপমিত কর্মধারয় সমাস হলো এমন এক ধরনের সমাস, যেখানে সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের তুলনা করা হয়।
- উদাহরণ:
- কর পল্লবের ন্যায় = করপল্লব,

• রূপক কর্মধারয়:
- কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন-
• বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সাধারণ কর্মধারয় সমাস
  2. উপমিত কর্মধারয় সমাস
  3. রূপক কর্মধারয় সমাস
  4. উপমান কর্মধারয় সমাস সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল