মূল বিষয়বস্তুতে যান

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সঠিক উত্তর

৩১ : ১৬

সঠিক উত্তর: ৩১ : ১৬

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
মনে করি,
পিতার বর্তমান বয়স = x বছর এবং
পুত্রের বর্তমান বয়স = (৭৪ - x) বছর।

∴ ১০ বছর পূর্বে পিতার বর্তমান বয়স = (x - ১০) বছর এবং
১০ বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স (৭৪ - x - ১০) বছর।

প্রশ্নমতে,
(x - ১০) : (৭৪ - x - ১০) = ৭ : ২
⇒ (x - ১০)/(৬৪ - x) = ৭/২
⇒ ২x - ২০ = ৪৪৮ - ৭x
⇒ ৭x + ২x = ৪৪৮ + ২০
⇒ ৯x = ৪৬৮
⇒ x = ৪৬৮/৯
∴ x = ৫২
∴ পিতার বর্তমান বয়স = ৫২ বছর
এবং পুত্রের বর্তমান বয়স = (৭৪ - x) বছর
= (৭৪ - ৫২) বছর
= ২২ বছর

∴ ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে-
(x + ১০) : {(৭৪ - x) + ১০}
= (৫২ + ১০) : (২২ + ১০)
= ৬২ : ৩২
= ৩১ : ১৬ ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৭ : ২
  2. ৯ : ৭
  3. ৭ : ৩
  4. ৩১ : ১৬ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

  2. 2

    Which of the following pair is similar in relationship to GOGGLES: EYES::?

  3. 3দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  4. 4একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  5. 5৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল