মূল বিষয়বস্তুতে যান

কততম দেশ হিসেবে বাংলাদেশ নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে?

সঠিক উত্তর

৫৪তম

সঠিক উত্তর: ৫৪তম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আর্টেমিস অ্যাকর্ডস:
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন একটি বৈশ্বিক উদ্যোগ ‘আর্টেমিস অ্যাকর্ডস’।
- ২০২০ সালের অক্টোবরে আর্টেমিস অ্যাকর্ডস প্রতিষ্ঠিত হয়।
- আর্টেমিস অ্যাকর্ডস প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের জাতীয় মহাকাশ সংস্থার প্রতিনিধিরা চুক্তি সই করেন।
- চুক্তিতে প্রথম স্বাক্ষরকারী অপর সাত দেশ হলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, লুক্সেমবার্গ ও সংযুক্ত আরব আমিরাত।
- ৮ এপ্রিল আর্টেমিস অ্যাকর্ডসের ৫৪তম স্বাক্ষরকারী দেশ হলো বাংলাদেশ।
- এই চুক্তির মাধ্যমে স্পারসোর মতো প্রতিষ্ঠানগুলো পৃথিবী পর্যবেক্ষণ ও জলবায়ু মনিটরিং স্যাটেলাইট তৈরি করতে প্রযুক্তিগত সহায়তা পেতে পারে।
- যা বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক হবে।

উল্লেখ্য,
- আর্টেমিস অ্যাকর্ডস মূলত আউটার স্পেস ট্রিটি, রেজিস্ট্রেশন কনভেনশন, রেসকিউ অ্যাগ্রিমেন্টের নীতি অনুসরণ করে তৈরি একটি নির্দেশিকা।
- আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিগুলো অ-বন্ধনযোগ্য বহুপক্ষীয় ব্যবস্থার একটি সিরিজ, যার লক্ষ্য মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা।
- এই চুক্তির নীতি প্রতিটি স্বাক্ষরকারী দেশের বেসামরিক মহাকাশ কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য।

তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট। [LINK]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৪৪তম
  2. ৫২তম
  3. ৫৪তম সঠিক
  4. ৫৬তম

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল